সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.২৭ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে মা,ছেলেসহ ৩ হিন্দু ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহন করেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে এসে কালেমা পড়ে এবং এভিডেভিডের মাধ্যমে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তারা নালিতাবাড়ী পৌর শহরের গড় কান্দা মহল্লার মৃতঃ খগেন বিশ্বাসের স্ত্রী,সবিতা রানী, তার পুত্র জয় ও বিজয়। ধর্মান্তরিত হওয়ার পর তাদের নাম হয়েছে – আছিয়া বেগম,মোহাঃ হাসান,মোঃ হোসাইন।

এ বিষয়ে নবমুসলিম আছিয়া বেগম জানান, ইসলাম ধর্ম আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। প্রতিবেশিদের ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠান দেখে আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। ছেলে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করছে শুনে আমি এবং আমার অন্য ছেলে জয়কে নিয়ে রাজি হই ইসলাম ধর্ম গ্রহণ করতে। এ বিষয়ে বিজয় জানান, কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনেক দিন থেকেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য নিজে নিজেই খতনা করেছি। আজ আমার মা ও ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।

অ্যাডভোকেট মেরাজ উদ্দিন জানান, আজ স্বর্গীয় খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রাণী বিশ্বাস ও তার দুই পুত্র স্বেচ্ছায় আমার কাছে এসে তাদের সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদের মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: মেহেদী হাসানের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com