মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চুরি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৬.০১ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত আনসার বাহিনীর সদস্য ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকালের দিকে মোবাইল চুরি নিয়ে আনসার সদস্যদের মধ্যে কথাকাটাকাটি থেকে এ ঘটনার সূত্রপাত হয়।

পরে দুপুর ১টার দিকে সুইপারদের সঙ্গে এলাকাবাসী মিলিত হয়ে আনসারদের ওপর হামলায় অংশ নেয়। আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে আনসার সদস্যরা ফাঁকা গুলি করলে সুইপার ও এলাকাবাসী পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মোবাইল চুরি নিয়ে এমন ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার কেউ আহত হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জাতে চাইলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, আজ সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল হারিয়ে যায়। এসময় ওই সদস্য মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হরিজন সম্প্রদায়ের ওই সদস্য তার কলোনিতে খবর দেন।

তিনি আরও বলেন, এদিকে এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com