সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ

  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২, ২.২৭ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ডা. মাহমুদা হাসান।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খায়রুল ইমাম, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. হোসনে আরা খাতুন, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরদার মো: রেজাউল ইসলাম প্রমূখ। এসময় মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইন্টার্ন পিরিয়ডের নিয়ম-নীতি এবং লগ বুক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা-পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। এসময় তিনি বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল ব্যস্ততম একটি হাসপাতাল। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করাই আদ্-দ্বীনের লক্ষ্য। এখানে সবধরণের রোগী সেবা নিতে আসে। সকলকে সঠিকভাবে সেবা দিয়ে ভাল ডাক্তার হওয়ার পাশাপাশি ভাল মানুষ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন,“একাডেমিক পড়ালেখা শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশা জীবনে প্রবেশের মাধ্যমে তোমাদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।তিনি আরও বলেন, “হাসপাতাল হলো ডাক্তারদের সেকেন্ড হোম। যারা হাসপাতালে যত বেশি সময় দিবে তারা তত বেশি শিখবে। সিনিয়র ডাক্তার ও নার্সদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে।তিনি পেশা জীবনে সকলের সফলতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান বলেন, তোমরা দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে ইন্টার্ন ডাক্তার হিসেবে পেশা জীবনে প্রবেশ করেছো। এখনো তোমাদের স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন পূরণের তীরে এসেছো মাত্র।  এই সময়টি তোমাদের শেখার সময়। তাই বিন্দুমাত্র অবহেলা না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। ভালো ভাবে ইন্টার্ন শেষ করে আদ্-দ্বীনের মুখ উজ্জ্বল করবে।

উল্লেখ্য,আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (নবম ব্যাচ) ৫৬ জন শিক্ষার্থী এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com