সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে সেনা সদস্যর বাড়িতে প্রেমিকা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২.৩২ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে সেনা সদস্যর বাড়িতে উঠেছে প্রেমিকা। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ কৃষ্ণপুর গ্রামের জবাইদুরের মেয়ে আশা আক্তার বৃহস্পতিবার সকাল নয়টা থেকে অবস্থান নেন একই এলাকার ওসমান গণীর ছেলে সেনা সদস্য সুজনের বাড়িতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় প্রেমিক সুজনের বাড়ির বারান্দায় বসে আছে প্রেমিকা আশা।
আশা জানায় এই বাড়িতে ঢুকার পর চার-পাঁচজন বাড়ির সদস্য ঘর থেকে বের করে তাকে বারান্দায় বসিয়ে দেয়। তবে কেউ গায়ে হাত দেয়নি। আশা আরও জানায় ওসমানের ছেলে সুজনের সাথে তার তিন বছর ধরে সম্পর্ক। এরমধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক ও হয় তাদের মধ্যে। সম্প্রতি আশা সুজনকে বিয়ের প্রস্তাব দিলে সে তালবাহানা করতে থাকে। অবশেষে সুজন ছুটিতে বাড়িতে আসলে আশা বৃহস্পতিবার তার বাড়িতে অবস্থান নেয়।আশা আরও জানায়, সুজনকে না পেলে সে আত্নহত্যা করবে। এব্যাপারে আশার বাবা জবাইদুর বলেন আমি এর ন্যায্য বিচার চাই। সুজনের বাবা ওসমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে কথা বলতে রাজি হননি।
এব্যাপারে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সাথে কথা বললে তিনি জানান আমি স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি মেয়েকে বোঝানোর জন্য। একটা বসার পরিবেশ হলে প্রয়োজনে তাদের বাড়িতে অথবা ইউনিয়ন পরিষদে বসবো সমাধানের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com