শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ভারত-বাংলাদেশ মোটর শোভাযাত্রা বেনাপোল সীমান্তেই আটকে দেয়া হলো

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৫.১২ পিএম
  • ৮৬৮ বার পড়া হয়েছে

বেনাপোল সীমান্তেই আটকে দেয়া হলো ভারত-বাংলাদেশ মোটর শোভাযাত্রা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পহেলা মার্চ কলকাতা থেকে বাংলাদেশ অভিমুখে যাত্রা করেছিল মোটর শোভাযাত্রাটি। বেনাপোল চেকপোস্টে বাংলাদেশের কর্মকর্তারা তাদের জানান, অনুমতি দেয়া সম্ভব নয়। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। তাদের কাছে এই অনুমতিপত্র নেই। কলকাতা অটোমোবাইল এসোসিয়েশনের কর্মকর্তা মিলন মুখোপাধ্যায় বলেছেন, মোটর র‌্যালি জেনেই ভিসা দেয়া হয়েছিল। এখন অন্য কারণ দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি। গত শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতেই এই মোটর শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী।

বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিনিধি দলের সবার কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র ছিল ঠিকই। কিন্তু তাদের কাছে ২১টি গাড়ির বৈধ অনুমতিপত্র ছিল না। নিয়ম অনুযায়ী এনবিআরের অনুমোদন বাধ্যতামূলক।
উল্লেখ্য যে, ৭১ সদস্যের এই প্রতিনিধি দলটি রোববার বিকেল ৪টার দিকে বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে। এই রোড শো’র টাইটেল স্পন্সর ঢাকা ব্যাঙ্ক ও ঢাকা ক্লাবের কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দল ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান। ২১টি গাড়ির অধিকাংশেরই চালক ছিলেন মহিলা। দু’দেশের মধ্যে এটাই ছিল প্রথম মোটর র‌্যালি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com