রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি দেশে হত্যার রাজনীতি শুরু করেছে :মতিয়া চৌধুরী

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭.৩০ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি এ দেশে হত্যার রাজনীতি শুরু করেছে ।
নারী নেত্রীয় আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি সভার আয়োজন করে।
মতিয়া চেীধুরী বলেন, রাজনীতি আমরা করছি অনেকটা মৃত্যুকে হাতে নিয়েই। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকে বার বার হত্যাচেষ্টা করা হয়েছে, কিন্তু চক্রান্তকারীরা সফল হতে পারেনি। আমরা জানতাম ওনাকে এত সহজে সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না। তাই, ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করে যাচ্ছে।
আইভী রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, এ দেশের নারীমুক্তি, মানবমুক্তির জন্য আইভী রহমানের যে সংগ্রাম, সেটি বৃথা যাবে না। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন হামলাকারীরা যেকোনো ভাবে শেখ হাসিনাকে শেষ করতে চেয়েছিল। সেদিন আহতরা যাতে চিকিৎসা সুযোগ না পায়, সে নির্দেশনাও তৎকালীন সরকার দিয়েছিল।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ২১ আগস্টের ঘটনা ছিল সুপরিকল্পিত। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, মুফতি হান্নানসহ অন্যান্য জঙ্গিদের নিয়ে হাওয়া ভবনে মিটিং করেন তারেক জিয়া। মুফতি হান্নানের ভাই মাওলানা তাইজুদ্দিন পাকিস্তান থেকে হামলার গ্রেনেড নিয়ে এসেছিলেন। সরকারের ইন্ধন ছাড়া একটি দেশে কীভাবে এই বোমা নিয়ে এসেছে।
তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্টেও গ্রেনেড হামলা একটা নিকৃষ্ট, বর্বরোচিত ঘটনা। ৭৫ পরবর্তী সময়ে এটি সবচেয়ে কলঙ্কময় একটি দিন। মূলত এই হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে দমন করা। যাতে বিএনপির আমলের লুটপাটের কোনো জবাবদিহিতা না করতে হয়। মির্জা ফখরুল নাকি শিক্ষক ছিলেন। উচ্চ শিক্ষিত লোক কীভাবে বিএনপির মত দলের রাজনীতি করে, আমার বুঝে আসে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হয়। বিএনপি গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলের নেতাদের নিশ্চিহ্ন করে দেয়ার যে কাজটি রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে করেছে, এরপর তাদের রাজনীতি করার নৈতিক অধিকারই থাকে না।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য কানিজ ফাতিমা আহমেদ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com