মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮.১৪ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

 

আল-মনসর,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ১৫ আগষ্ট সোমবার জেলা প্রশাসন, আ’লীগ, আ’লীগের সহযোগি অঙ্গ সংগঠন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব সহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। দিবসের শুরুতেই আ’লীগ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসন পৃথকভাবে শোক র‌্যালি বের করে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋনের চেক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com