মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফিলিস্তিনি অস্ত্রধারীর গুলিতে আট ইসরাইলি নাগরিক আহত।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪.৪৮ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

রবিবার ভোরে, জেরুজালেমের পুরাতন শহরের কাছে একজন ফিলিস্তিনি অস্ত্রধারী একটি বাসে গুলি চালালে, আট ইসরাইলি নাগরিক আহত হন। গাজায় ইসরাইলি ও জঙ্গিদের মধ্যে সহিংসতা শুরুর এক সপ্তাহ পর এই হামলা চলানো হলো। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা প্রদানকারী ইসরাইলি হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এদেরে একজন অন্তঃসত্ত্বা নারী, যিনি তার তলপেটে আঘাত পেয়েছেন। অন্যজন মাথা ও ঘাড়ে আঘাত পাওয়া এক পূরুষ।

ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম নিডস টুইটার বার্তায় জানান, আহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন। দূতাবাসের একজন মুখপাত্র এর বেশি আর কিছু জানান নি।

পুরাতন শহরের দেয়ালের ঠিক বাইরে,মাউন্ট জিওনে, ডেভিড-টম্ব-এর কাছে একটি পার্কিং লটে বাসটি অপেক্ষা করছিল। সে সময় সেখানে গোলাগুলির ঘটনাটি ঘটে। ইসরায়েলের গণমাধ্যম, পূর্ব জেরুজালেম থেকে আসা ২৬ বছর বয়সী এক ফিলিস্তিনী যুবককে সন্দেহভাজন আক্রমণকারী হিসেবে শনাক্ত করেছে।

ইসরাইলের পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে হামলাস্থলে তদন্তের জন্য সেনা সদস্যদের পাঠানো হয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শবার্তী সিলওয়ান শহরতলি পর্যন্ত সন্দেহভাজন হামলাকারীকে অনুসরন করে।
পুলিশ জানিয়েছে, রবিবার দিনের শেষভাগে সন্দেহভাজন আক্রমণকারী আত্মসমর্পণ করেছে।

এদিকে, রবিবার মন্ত্রিসভার বৈঠকে দেওয়া বক্তব্যে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, সন্দেহভাজন ব্যক্তি জেরুজালেমের বাসিন্দা। তিনি একাই এ হামলা চালিয়েছেন। তাকে এর আগেও ইসরাইল কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছিল।

গত সপ্তাহান্তে, গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ নামের একটি গোষ্টির বিরুদ্ধে ইসরাইল বিমান হামলা চালায়। ফলে সীমান্ত এলাকায় ৩ দিন ধরে তীব্র সংঘর্ষ হয়। বিমান হামলার প্রতিক্রিয়ায় ইসলামিক জিহাদ গোষ্ঠি শত-শত রকেট নিক্ষেপ করে। ঐ বিমান হামলায় জঙ্গিগোষ্টিটির দুই কমান্ডারসহ আরও কিছু সদস্য নিহত হয়।

এই সংঘর্ষে ১৭ জন শিশু ও ১৪ জন বিদ্রোহীসহ মোট ৪৯ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও কয়েকশত মানুষ। ইসরাইল পক্ষে কোন হতাহত হয়নি। পরে, মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ইসলামী জঙ্গিগোষ্ঠি হামাস এই সংঘর্ষে কোনো ভূমিকা রাখেনি।

যুদ্ধবিরতির ১ দিন পর, ইসরাইলের সেনারা পশ্চিম তীরের নাবলুসে এক গ্রেপ্তার অভিযানে যায়। সে সময় তারা ৩ জন ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করে। এ সময় আরও কয়েক ডজন জঙ্গি আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com