মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চীন থাইল্যান্ডের জঙ্গিবিমান ও বোমারুবিমান পাঠাচ্ছে যৌথ মহড়ার জন্য

  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১০.৫৩ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

চীনের বিমানবাহিনী রবিবার থাইল্যান্ডের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ার জন্য সেখানে জঙ্গিবিমান ও বোমারুবিমান পাঠাচ্ছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রক তাদের ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে বলেছে, এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে এয়ার সাপোর্ট, ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং ছোট ও বড় পরিসরে সৈন্য মোতায়েন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ডগুলো যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের শঙ্কিত করে তুলেছে। চীনের এমন কর্মকাণ্ড ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক প্রতিযোগিতার জন্ম দিচ্ছে। যা বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জুন মাসে থাইল্যান্ড সফর করেছিলেন। ঐ সফরটি ছিল, তার ভাষ্যমতে, ঐ অঞ্চলে আমেরিকার “মিত্রতা ও সহযোগিতার অতুলনীয় নেটওয়ার্ক” শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।

ফ্যালকন স্ট্রাইক নামের মহড়াটি অনুষ্ঠিত হবে, লাওসের সীমান্তের কাছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত ইউডর্ন রয়েল থাই বিমানবাহিনী ঘাঁটিতে। উভয় দেশের জঙ্গিবিমান ও এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং বিমান মহড়ায় অংশ নেবে।

মহড়াটি এমন সময়ে হচ্ছে, যখন ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরের সাথে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় যৌথভাবে যুদ্ধের অনুশীলন করছে। ২০০৯ সালে শুরু হওয়ার পর, এবারই প্রথম সুপার গারুদা শিল্ড নামের এই সর্ববৃহৎ পরিসরের অনুশীলনটি আয়োজিত হয়েছে।

এর আগে, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সফরের সময়, চীন তার প্রতিক্রিয়ায়, স্বশাসিত এই দ্বীপটির আশেপাশের সমুদ্র ও আকাশে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও বিমান পাঠিয়েছিল। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com