মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাবুলে নারীদের প্রতিবাদ মিছিলে তালিবানের গুলি

  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১০.৩৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

কাবুলে নারীদের একটি প্রতিবাদ সমাবেশ চলাকালে শনিবার নিরাপত্তা বাহিনী আকাশে গুলি চালায় এবং তালিবান শাসনের বিরুদ্ধে প্রতিবাদরত নারীদের মারধর করে। এই ইসলামী গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতা দখলের এক বছর পূর্তির ঠিক আগে, ডজনকয়েক নারী, শিক্ষা, কাজ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকারের দাবি জানিয়ে প্রতিবাদ করছিলেন।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা “আমরা কাজ, রুটি, ও স্বাধীনতা চাই” বলে স্লোগান দিচ্ছিলেন। তারা আফগানিস্তানের রাজধানীতে অবস্থিত শিক্ষা মন্ত্রক অভিমুখে মিছিল করে যাচ্ছিলেন। পথিমধ্যে এই বিরল সরকারবিরোধী মিছিলে তালিবান বাহিনী সহিংসভাবে বাধা দেয়।

প্রতিবাদকারীদের বহন করা একটি ব্যানারে লেখা ছিল “১৫ আগস্ট একটি কালো দিবস”। তারা কাজ ও রাজনৈতিক অংশগ্রহণের দাবি জানিয়ে “ন্যায়বিচার, ন্যায়বিচার” বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে, মিছিলে অংশ নেওয়া অনেক নারীই হিজাবে মুখমণ্ডল ঢেকে রাখেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাছের দোকানগুলোতে আশ্রয় নেওয়া কয়েকজন নারী প্রতিবাদকারীকে তাড়া করা হয় এবং নিরাপত্তা বাহিনী তাদের রাইফেলের বাট দিয়ে সেসব নারীকে আঘাত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঐ মিছিলের ভিডিওতে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং তালিবান সদস্যদেরকে নারীদের ওপর হামলা করতে দেখা যায়। তারা আফগানিস্তানের সাংবাদিকদেরও মিছিলের সংবাদ সংগ্রহ করতে সহিংসভাবে বাধা দেয়।

শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত নারীদের ছত্রভঙ্গ করতে তালিবানের “অতিরিক্ত বলপ্রয়োগের” খবরে টুইটারে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com