মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কিশোরের হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে প্রচারণা,করায় গ্রেফতার মা ও মামা।

  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২.৪৭ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আকবরশাহ থানাধীন আলহেরা মসজিদ গলিতে কিশোরের হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে প্রচারণা, গ্রেফতার মা ও মামা ০২,১৬৪ ধারায় জবানবন্দি প্রদান।

পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (৯আগষ্ট) রাতে পারিবারিক কলহের জেরে মায়ের ধাক্কায় কিশোর মোঃ হাসান (১৬)লোহার খাটের কোণে পড়ে মাথার পিছনে মারাত্মক জখম পেয়ে অজ্ঞান হয়ে যায়।

তাৎক্ষণিক মা কুলসুম ঘর থেকে বেরিয়ে ডেকে আনে তার ভাই ফারুক’কে। হাসান মারা গেছে মর্মে নিশ্চিত হয়ে ধামাচাপা দেয়ার জন্য ভাই-বোন মিলে মৃত হাসানকে ঘরের প্রবেশ দরজার উপরের ভ্যান্টলেটরের রডের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রচারণা চালায়।

তাৎক্ষণিক আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের মা ও মামাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ মৃতের শারীরিক বিভিন্ন নমুনা,প্রতিবেশীদের তথ্য পর্যালোচনা এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিষয়টি হত্যাকান্ড এবং কিশোর হাসান’কে মৃত্যুর পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে প্রচারণার বিষয়ে নিয়ে নিশ্চিত হয়।

তৎপর আটক করা হয় মৃতের মা কুলসুম বেগম ও মামা ফারুক ইসলাম’কে। মৃতের বাবা থানায় নিয়মিত মামলা করলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মৃতের মা কুলসুম বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট আইনের ১৬৪ ধারায় ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে জবানবন্দি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com