বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খালেদা জিয়ার জামিন আবেদন আবারো নাকচ

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ৪.১৯ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন দ্বিতীয় দফা নাকচ হয়ে গেছে হাইকোর্টে। কোর্টের মূল্যায়ন, জামিন আবেদনে নতুন কোন সারবত্তা নেই। তাই জামিনের সুযোগ নেই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া। এই মামলায় তার সাত বছরের কারাদণ্ড হয়েছে।

জামিন নাকচ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের তরফে বলা হয়, খালেদা জিয়া একজন বন্দি ও দন্ডপ্রাপ্ত আসামী। একজন সাধারণ মানুষের মতো সুযোগ-সুবিধা তিনি পেতে পারেন না। তবে তিনি যদি উন্নত চিকিৎসার জন্য সম্মতি দেন তাহলে হতে পারে। বোর্ড এই ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে বোর্ড সদস্য সংখ্যাও বাড়াতে পারবে। কিন্তু মেডিকেল বোর্ডের রিপোর্টে দেখা যাচ্ছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে সম্মত হননি।

এ সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন বলেন, যে উন্নত চিকিৎসার কথা বলা হচ্ছে তা ঝুঁকিপূর্ণ। তার শরীর সেটা নিতে পারবে কিনা এর নিশ্চয়তা কেউ দিচ্ছেন না।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেত্রী যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন না কেন?

জামিন খারিজ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। আগামী শনিবার রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

উল্লেখ্য যে, ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন। স্বাস্থ্যের অবনতি ঘটায় ২০১৯ সালের এপ্রিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৩৫টি মামলায় তিনি জামিনে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com