মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া যখন প্রতারক-গ্রেফতার দুই।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১.০০ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

ভাড়াটিয়া হিসেবে পাশের ফ্ল্যাটের বাসিন্দার সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন কৌশল অবলম্বনে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মোতালেব ও সাথী আক্তার সুমি।

শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম ডিএমপি নিউজকে জানান, ২০২১ সালের নভেম্বর মাসে একজনের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল মোতালেব ও সাথী আক্তার সুমিকে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) নারায়ণগঞ্জ ও ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা উভয়ে স্বামী-স্ত্রী। গ্রেফতারের পর জানা যায় সাথী আক্তার সুমির প্রকৃত নাম দুলালী এবং এরা দীর্ঘদিন যাবৎ প্রতারণার পেশায় জড়িত।

গ্রেফতারকৃতদের প্রতারণার কৌশল সম্পর্কে ওসি বলেন, গ্রেফতারকৃতরা পরিকল্পিতভাবে তাদের প্রকৃত নাম-ঠিকানা গোপন করে মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে একেক বাড়িতে বাসা ভাড়া নেয়। পরবর্তী সময়ে ভাড়াটিয়া হিসেবে পাশের ফ্ল্যাটের লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর যৌথভাবে জমি/ ফ্ল্যাট ক্রয়সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রথমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এবং পরে সুযোগ বুঝে পাশের ফ্ল্যাটের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com