বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কালোবাজারে চট্টগ্রাম রেলের টিকেট বিক্রির দায়ে ১৯টিকিটসহ গ্রেপ্তার ,র‌্যাব-৭,চট্টগ্রাম।

  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৫.২৬ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে মো.হাসান আলী (৩২) নামের একজনকে ১৯ টি টিকিট সহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চট্টগ্রাম মহানগরীর কোতায়ালী থানাধীন চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনস্থ সাধারণ শ্রেণীর বিশ্রামাগারের সামনে কতিপয় ব্যক্তি রেলের টিকেট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই ২০২২খ্রিঃ তারিখ রাত ৯:২৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে ০১জন যাত্রীর নিকট উচ্চমূল্যে টিকেট বিক্রয়কালীন সময় একজন প্রতারক মো.হাসান আলী (৩২), পিতাঃ মৃত আলাল উদ্দিন, সাং টাঙ্গাটিপাড়া, থানাঃ গৌরিপুর, জেলাঃ ময়মনসিংহ’কে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীদের তল্লাশী করে তার নিকট হতে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ৪,৫৫০/- টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও ধৃত আসামী আরো স্বীকার করে যে, সে টিকেট কালো বাজারীর মাধ্যমে রেলের টিকেট সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরী করে অধিক পরিমান মুনাফা অর্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করত।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com