শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১ জন বাংলাদেশীর অবস্থা সংকটাপন্ন

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৩১ পিএম
  • ৮১৬ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১ জন বাংলাদেশীর অবস্থা সংকটাপন্ন। ৩৯ বছর বয়সী এই বাংলাদেশী দু’দিন যাবত কোন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। ১৩ দিন যাবত হাসপাতালে রয়েছেন এ নির্মাণ শ্রমিক। এই বাংলাদেশীর সর্বশেষ অবস্থা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

বুধবার সকালে টেলিফোনে বালাকৃষ্ণান জানান, এই বাংলাদেশীর চিকিৎসায় কোন ত্রুটি হচ্ছে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ দেশটিতে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, দেশটিতে ১ লাখেরও বেশি বাংলাদেশী কর্মরত রয়েছেন। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৭২ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৫ জন বাংলাদেশীর মধ্যে তিনজন গির্জায় গিয়ে ভাইরাস সংক্রমণের শিকার হন।

ওদিকে বাংলাদেশে এই ভাইরাস নিয়ে গুজব এতটাই প্রবল যে সাতক্ষীরায় একজন সন্দেহভাজন রোগীর মায়ের মৃত্যু হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশের কোন কোন স্থানে স্থানীয় জনসাধারণের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। চীন ও সিঙ্গাপুর ফেরত কোন কোন যাত্রীর ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এখানেই শেষ নয়। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী চীন ও সিঙ্গাপুর ফেরত যাত্রীদের প্রতি জবরদস্তি আচরণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com