সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সর্দি-কাশি প্রতিরোধ করবে যেসব খাবার

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৪.৩০ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

যে ভিটামিনসমৃদ্ধ খাবার খেলে জ্বর, সর্দি ও কাশি আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। শুধু তাই নয়, সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমবে।

আসুন জেনে নেওয়া যাক কী সেই খাবারগুলো-

১. সবজির মধ্যে পালং শাক, বাঁধাকপি, ব্রকলি এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলোতে ভিটামিন এ, সি ও ই থাকে যেগুলো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এ কারণে শীতের ফ্লু থেকে বাঁচতে এই সবজিগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখুন।

২. রসুন রান্নার খুবই প্রয়োজনীয় একটি উপকরন। প্রাচীন কাল থেকেই এই উপাদানটি স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয়ে আসছে। এতে অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। নিয়মিত কাঁচা রসুন খেতে পারলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। সেই সঙ্গে এটি যেকোন ধরনের ফ্লু প্রতিরোধ করবে।

৩. দই, লাচ্ছি –এগুলো একদিকে যেমন হজমশক্তি বাড়ায়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শীতে সর্দি-কাশি দূর করতে এই জাতীয় খাবার খেতে পারেন। এতে প্রদাহ ও সংক্রমনের সম্ভাবনা কমে যাবে।

৪. রসুনের মতো শীতে সুস্থ থাকতে নিয়মিত কাঁচা আদা খেতে পারেন। এটি শরীরে উষ্ণতা তৈরি করবে। সেই সঙ্গে সর্দি-কাশি প্রতিরোধ করতে ভূমিকা রাখবে।

৫. সর্দি-কাশি দূর করতে সাইট্রাস জাতীয় ফল বেশ উপকারী। বিশেষ করে লেবু, কমলা, টমেটো, আনারস, গোল মরিচে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এসব ফলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান স্বাস্থ্যের জন্য দারুন উপকারী।

৬. শীতে সর্দি-কাশি থেকে বাঁচতে নিয়মিত মাশরুম খেতে পারেন। এতে থাকা ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com