সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাহমুদউল্লাহর ঝড়ো সেঞ্চুরি, এক ইনিংসে তিন শতক সাউথ জোনের

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ৬.১২ পিএম
  • ১৪০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রানের বন্যা বইছে। মিরপুরে ট্রিপল সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম শ্রেণির ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন তামিম ইকবাল।

এদিকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও রানের ফুলঝুরি ছুটিয়েছেন ব্যাটসম্যানরা। সাউথ জোনের এক ইনিংসে তিন তিনজন ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি। তারা হলেন-শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ আর মাহমুদউল্লাহ রিয়াদ।

১ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল সাউথ জোন। নর্থ জোনের বোলারদের তুলোধুনো করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৯৮ রান নিয়ে দিন শেষ করেছে সাউথ জোন। জবাবে বিনা উইকেটে ২০ রান তুলেছে নর্থ জোন। জিততে হলে আরও ৪৩২ রান করতে হবে তাদের।

১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন শাহরিয়ার নাফীস। ১১১ রান করে আউট হন তিনি। এরপর সেঞ্চুরি তুলে নেন ১৬ রান নিয়ে দিন শুরু করা শামসুর রহমানও (১০৯)। দুজনই হন আরিফুল হকের শিকার।

তবে ঝড়ো ব্যাটিং করে অপরাজিতই থেকে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৭০ বলে ৮ বাউন্ডারি আর ৫ ছক্কায় কাটায় কাটায় তিনি ১০০ পূরণ করার পরই ইনিংস ঘোষণা করে দেন সাউথ জোনের অধিনায়ক আবদুর রাজ্জাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com