মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিক

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ১.১০ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ডের নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল সোয়া ৮টায় ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।
এ সময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন তিনি।
ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নৌকা প্রতীক নিয়েই আমাদের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। এই নৌকায় জনগণ ভোট দিয়েছেন বলেই আজ এতো উন্নয়ন হচ্ছে। আমি কথা দিতে পারি- আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে উত্তর সিটি করপোরেশনকে আমি একটি সচল নগরী হিসেবে গড়ে তুলব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নগরবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
তার ভোটার নম্বর ৩ হাজার ৭৩৬। ওই কেন্দ্রে তিনিই ছিলেন প্রথম ভোটার।
ভোট দেয়ার পর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে বের হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com