বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মস্কো ইউক্রেনে সফল হলে অন্য দেশে আক্রমণ করবে : জেলেন্সকি

  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২.৩৪ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার (২২ এপ্রিল) একজন রুশ জেনারেলের মন্তব্যের সূত্র ধরে বলেন যে, মস্কো ইউক্রেনে সফল হলে অন্য দেশে আক্রমণ করবে। ওই জেনারেল বলেছেন যে, রাশিয়ার লক্ষ্য হলো সমগ্র দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখল করে প্রতিবেশী মলদোভার একটি বিচ্ছিন্ন প্রদেশের সঙ্গে সংযুক্ত করা।

এর থেকে প্রমাণিত হয় আমি ইতিমধ্যে একাধিকবার যা বলেছি তা সত্য যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি সূচনা মাত্র, জেলেন্সকি শুক্রবার সন্ধ্যার ভাষণে বলেন।

তিনি বলেন, শুক্রবার প্রথমার্ধে রাশিয়ার কেন্দ্রীয় সামরিক জেলার ডেপুটি কমান্ডার রুস্তম মিনেকায়েভের মন্তব্য প্রমাণ করে, রাশিয়া শুধু ইউক্রেন দখল করেই নিরস্ত হবে না।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনেকায়েভকে উদ্ধৃত করে বলেছে যে, মস্কো ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগের জন্য একটি স্থল করিডোর সৃষ্টি করতে ইউক্রেনের পুরো পূর্ব দনবাস অঞ্চল দখল করতে চায় এবং দেশটির সমগ্র দক্ষিণ অঞ্চল থেকে সুদূর পশ্চিমে রাশিয়া-অধিকৃত মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল পর্যন্ত দখলে নিতে চায়। এর অর্থ হামলার পরিসীমা মোলদোভার সীমান্ত পর্যন্ত প্রসারিত করা।

জেনারেলের মন্তব্যে “গভীর উদ্বেগ” প্রকাশ করতে মলদোভা শুক্রবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জালিনা পোর্টার রুশ জেনারেলের বিবৃতির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু বলেছেন, ওয়াশিংটন দৃঢ়ভাবে মোলদোভার সার্বভৌমত্বকে সমর্থন করে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রাশিয়ার জেনারেলের মন্তব্য থেকে প্রমাণিত হয়, তাদের আগের দাবি, তাদের কোনো আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নেই, সেটা সত্য নয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক টুইটারে বলেছে, তারা এখন লুকিয়ে কিছু করছে না । এতে আরও যোগ করে বলা হয়েছে, রাশিয়া “স্বীকার করেছে যে যুদ্ধের ‘দ্বিতীয় পর্বের’ লক্ষ্য কল্পনাপ্রসূত নাৎসিদের ওপর বিজয়লাভ নয়, বরং পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দখল করা। সাম্রাজ্যবাদে যেমনটা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com