মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন ও সক্রিয় অংশগ্রহণ ছিল : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৭.৩৫ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন ও সক্রিয় অংশগ্রহণ ছিল। আর সেই অংশগ্রহণের কারণেই এত বড় সংঘর্ষে রূপ নিয়েছে।  শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তুচ্ছ একটি ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে দুজন মানুষের প্রাণহানি ঘটেছে। চিহ্নিত একটি পক্ষ যে করেই হোক শান্তিশৃঙ্খলা নষ্ট করে অরাজকতা সৃষ্টি করতে চায়। আর তা থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা। আমাদের কাছে মনে হয়েছে, সেই রকমই একটি অপচেষ্টা চালানো হয়েছে। কিছু শিক্ষার্থীকে ইচ্ছে করেই এই ঘটনায় জড়ানো হয়েছে। সেটা তদন্ত করলেই বুঝা যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com