মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ আহত ৬

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৬.২১ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তায় সড়ক দূর্ঘটনায় মা নুপুর বেগম (৩৫) ও তার স্কুল পড়ুয়া শিশু পুত্র নিশাত (১০) ও বোনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া (১৬) নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরো ৬ জন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা মায়ের দোয়া (পটুয়াখালী- জ ১১-০০১০) নামে একটি যাত্রীবাহী বাস আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের একে স্কুল চৌরাস্তায় পৌছলে ব্রেক ফেল করে রাস্তায় উপড়ে দাঁড়িয়ে থাকা ২টি ব্যাটারীচালিত অটো গাড়ী, মাইক্রোবাস ও একটি মোটর সাইকেলসহ রাস্তার পাশে দাঁড়ানো পথচারীদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নুপুর, তার পুত্র ৪র্থ শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী নিশাত, ও নুপুরের বড় বোনের মেয়ে কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ বছর এসএসসি পরীক্ষার্থী লামিয়া আক্তার নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহত নুপুরের শিশু কন্যা মমতা (৬), ব্যাটারীচালিত অটো গাড়ীর ড্রাইভার আঃ জব্বার (৪০), মাইক্রোবাসের যাত্রী রুমা (৩৪) স্কুল শিক্ষিকা নুপুর বেগম (৩২), মোটর সাইকেল চালক রুবেল মুসুল্লী (২৫) ও অপর পথচারী শাহাবুদ্দিন মৃধা (৫৬) আহত হয়েছে। নিহত ও আহতরা বিভিন্ন জায়গা থেকে ঘটনাস্থল এসে নেমে অন্যত্র যাওয়ার জন্য দাঁড়িয়ে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিল।
নিহত নিশাতের বাবা ও তার মা নিহত নুপুরের স্বামী আবুল হোসেন টিপু সিঙ্গাপুর প্রবাসী। তার বাড়ী পাশর্^বর্তী কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামে। অপর নিহত লামিয়া আক্তার উপজেলার কাঠালিয়া গ্রামের জসিম মোল্লার কন্যা।
ঘাতক বাসটি স্থাণীয়রা আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত্যু ঘোষনা করে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারাম্মুন মাহজাবিন ও ডাঃ ফারজানা আক্তার দিনা বলেন, হাসপাতালে আনার পূর্বেই নুপুর, নিশাত ও লামিয়ার মৃত্যু হয়েছে। আহত ৬জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ও বরিশালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কবির শিকদার বলেন, পটুয়াখালী থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে আকস্মিক রাস্তার পাশে দাড়ানো পথচারী, ব্যাটারী চালিত অটো গাড়ী, মাইক্রোবাস ও মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হয়েছে।
আহত পথচারী শাহাবুদ্দিন মৃধা বলেন, আমি উপজেলার গাজীপুর থেকে মাহেন্দ্রা গাড়ীতে এসে একে স্কুল চৌরাস্তা রাস্তার পাশে দাঁড়াই।। এ সময় একটি  দ্রুতগামী বাস আমাদের দাড়ানো পথযাত্রীদের চাপা দেয়। এতে শিশুসহ ৩জন নিহত হয়।
তাৎক্ষনিক ঘটনাস্থলে আমতলী সার্কেলের এএসপি সৈয়দ রবিউল ইসলাম, আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার পরিদর্শন করেন।
আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক  করি। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে। নিহত ৩ জনের সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com