মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমতলীতে জাল জালিয়াতি করে ভূয়া দলিল তৈরী করে জমি দখল নেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ৬.০৩ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে জাল জালিয়াতি করে ভূয়া দলিল সৃষ্টি করে জমি দখল নেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক সম্মেলন করেন মৃত্যু নেছার উদ্দিন মৃধার পুত্র মোঃ সুলতান মৃধা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের গিয়াস উদ্দিন মৃধা স্ত্রী, ৯ পুত্র ও ১ কন্যা সন্তানসহ সামান্য পরিমাণ সম্পত্তি রেখে মৃত্যু বরণ করেন। এই সামান্য সম্পত্তিতে তাদের বসতবাড়ী নির্মান করতে গিয়ে সংকুলান না হওয়ায় তারা বিভিন্ন মৃত্যু ব্যক্তির সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে ভূয়া জাল দলিল সৃষ্টি করে নামজারি ও জমি দখলসহ গ্রামের অসহায় মানুষদের সাথে প্রত্যারনা করে আসছে।
তেমনি একটি ভূয়া জাল দলিল সৃষ্টি করে একই বাড়ীর বড় ভাই মৃত্যু নেছার উদ্দিন মৃধার ওয়ারিশদের জমি দখল নিয়েছেন ছোট ভাই মৃত্যু গিয়াস উদ্দিন মৃধার পুত্র নজরুল ইসলাম মাস্টার, মতিউর রহমান (মধু) মৃধা, আমিনুল ইসলাম মৃধা, রুহুল আমিন মৃধা, আকতার মৃধা, শানু মৃধা ও বদু মৃধা।
তারা উত্তর রাওঘা মৌজার ২১৭, ২২১ নং খতিয়ান ও দক্ষিন রাওঘা মৌজার ২১, ৩৩৪, ৩৩৫, ৩৩৬, ৩৩৭, ৩৪০ ও ৩৫২ নং খতিয়ানের দাগ নং ৩০০৯, ৩০১০, ৩০১১, ৩০১২, ৩০১৩, ৩০০৭, ৩০০৮, ৩০১৬, ৩০১৭, ৩০১৮, ১৬৫, ১৬৬, ১৬৭, ১৬৮, ১৭০, ১৬৭ বাটা ৩৫৮, ১৭০ বাটা ৩৬৮, ৪৫৭, ৪৫৯, ২৬৬, ২৬৭, ২৬৮, ২৭১, ১০০৯, ১০০৫, ১০০৬, ১০০৭, ১০০৮, ৩০০, ৩০৩, ৪১৭, ২৬৫, ২৭৩, ৩৯৬, ৩৯৯, ৩৭৭ বাটা ৬৪৭, ৩৯০, ৩৯১ ও ৩৯২। ৩৯টি দাগে সর্বমোট জমির পরিমান ২ একর ২১ শতাংশ। যা উল্লেখিত ব্যক্তিরা ভূয়া জাল দলিল সৃষ্টি করে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখল করে আসছে।
মৃত্যু নেছার উদ্দিন মৃধার পুত্র সুলতান মৃধা লিখিত বক্তব্যে আরো অভিযোগ করেন, মৃত্যু গিয়াস উদ্দিন মৃধার ওয়ারিশদের লাঠিয়াল বাহিনীর ভয়ে আমরা যারা প্রকৃত জমির মালিক তারা জমির দখল নিতে পারছিনা। তারা ভূয়া জাল দলিল সৃষ্টি করে আমাদের জমি জোরপূর্বক ভোগ দখল করে আছে। আমরা ভূক্তভোগীরা আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি দখলকৃতদের কাছ থেকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সাংবাদিক সম্মেলনে মৃত্যু নেছার উদ্দিন মৃধার সকল ওয়ারিশরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com