মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁয় মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে সরকারি বই উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৮.৩১ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির ১শত ৬ সেট নতুন (সরকারি) পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।এনএসআই এর অফিস সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। তবে, কিছু অসাধু ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে শিক্ষা কার্যক্রমকে ব্যাহত ও রাষ্ট্রীয় অর্থের অপচয় করে নিজের স্বার্থ হাসিলের জন্য নতুন বইগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তারা মাদ্রাসার টয়লেটের ছাদে লুকিয়ে রেখেছে। এরকম তথ্য পাওয়ার পর বিষয়টি পরবর্তীতে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তাৎক্ষণিক তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন।
শিক্ষা অফিসার উক্ত প্রতিষ্ঠানে উপস্থিতির পর অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও আশপাশের লোকজনের সামনে মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে অসৎ উদ্দেশ্যে মজুদ রাখা বইগুলো উদ্ধার করে। সেগুলো যাচাই বাছাই করে দেখা যায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্য বই শিক্ষা অফিস থেকে গ্রহণ করলেও সুপার কোন শিক্ষার্থীর নামে হাজিরা খাতা দেখাতে পারেনি এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ জন শিক্ষার্থীকে বই বিতরণ এর কথা বললেও  কাগজ কলমে তার কোন সত্যতা পাওয়া যায়নি।এবিষয়ে মহাদেবপুর উপজেলা শিক্ষা অফিসার বলেন, উক্ত মাদ্রাসার সুপার ও সহ সুপারের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক অসৎ উদ্দেশ্যে সংগ্রহ ও মাদ্রাসার টয়লেটের ছাদে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com