বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরগুনার আমতলীতে ছেলে সন্তান না হওয়ার ক্ষোভে কণ্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ৬.১৫ পিএম
  • ৮০৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামে বৃহস্পতিবার রাত ১১ টার সময় ছেলে সন্তান না হওয়ার ক্ষোভে ৪০ দিন বয়সী “জিদনী” নামের এক শিশু কণ্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। পাষন্ড পিতা জাহাঙ্গীর সিকদারই কণ্যা হত্যার মূল ঘাতক। জিজ্ঞাষাবাদ শেষে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামের জাহাঙ্গীর সিকদার ও সীমা দম্পতির সোহাগী (৯) ও জান্নাতী (৩) নামে ২টি কন্যা সন্তান রয়েছে। এরপর গত ৮ ডিসেম্বর ওই দম্পতির জিদনী নামের আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। বাবা জাহাঙ্গীর সিকদার কণ্যা সন্তান জন্মের বিষয়টি মেনে নিতে পারেনি। তার আশা ছিল একটি ছেলে সন্তানের।
গত বৃহস্পতিবার রাত ১০টার সময় পিতা জাহাঙ্গীর সিকদার জিদনি ও অপর দুই কণ্যা সন্তান নিয়ে ঘরের মধ্যে শুয়ে ছিল। এসয় তার স্ত্রী সীমা বেগম ও সীমার মা পারুল বেগম বসতঘরের বাহিরে বসে চাল ঝাড়ার কাজ করতে ছিলেন। কাজ শেষে রাত ১১টার সময় শিশুটির মা সীমা বেগম ও নানী পারুল বেগম ঘরে প্রবেশ করে পিছনের দরজা খোলা ও জিদনিকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দেয়। তার ডাক চিৎকার শুনে প্রতিবেশী ও বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসে। খোঁজাখুজির এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘরের পেছনের ডোবায় পানির মধ্যে শিশু জিদনির ঘুমানোর কাঁথা বালিশ এবং বিছানাপত্রসহ মরদেহ দেখতে পায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাবা জাহাঙ্গীর সিকদারকে জিজ্ঞাষাবাদের জন্য থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে মা সীমা বেগম অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জিজ্ঞাষাবাদ শেষে শনিবার দুপুরে পাষন্ড পিতা জাহাঙ্গীর সিকদার তার ৪০ দিনের শিশু কণ্যা জিদনীকে পানিতে ফেলে হত্যা করার কথা স্বীকার করেন।
শিশুটির মা সীমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার গর্ভে তৃতীয় কণ্যা সন্তান জন্ম হওয়ায় আমার স্বামী খুশি হতে পারেননি। কি অপরাধ করেছে আমার ৪০দিন বয়সী মেয়ে জিদনী। বাবা হয়ে ওকে এভাবে মেরে ফেললো।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, জিজ্ঞাষাবাদে পিতা  ঘাতক জাহাঙ্গীর সিকদার তার শিশু কণ্যা জিদনীকে হত্যা করার কথা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com