মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নবম শ্রেণীর শিক্ষার্থী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০৪ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে
 নওগাঁ জেলা প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুররে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে বাদশা ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
আটককৃত স্কুল ছাত্র বাদশা ইসলাম উপজেলার ধাওইল গ্রামের উজ্জ্বল ইসলামের ছেলে ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে ওই স্কুল ছাত্র। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকেরা।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন,  ‘সে আমাদের প্রতিবেশী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমার মেয়ে বাড়ি এলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখি। মেয়েকে জিজ্ঞেস করলে কোনো কথা না বলেই অজ্ঞান হয়ে যায়।’
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। মামলার পর বুধবার সকালে বাদশা ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com