সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ফুলবাড়ী সেলফওয়ে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে এসএসসিতে শতভাগ পাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮.৪৭ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করেছে ৪৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে ফুলবাড়ীতে সেলফওয়ে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসিতে অংশগ্রহণ করা সকল পরীক্ষার্থী পাস করেছেন।
এ প্রতিষ্ঠান থেকে ১৯ জন শিক্ষার্থী এবারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যার মধ্যে দুইজন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন, তারা হলেন মিরান হাসান ও ফুয়াদ। এছাড়াও ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তারা হলেন সাহিদ আলম, শান্ত খেয়াল, আদিব, তাহসিমুন নাহার, অরন্য, আফিয়া মরিয়ম, সফুরা সীমা ও মোনালিসা। অন্যান্য শিক্ষার্থীরা সকলে ভালো জিপিএ পয়েন্ট পেয়ে পাশ করেছেন।
মিরান হাসান ও ফুয়াদ প্রতিষ্ঠানের শিক্ষকদের ভালোভাবে পড়াশোনা করানোর কারণেই এমন ফল পেয়েছেন বলে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
গোবিন্দ চন্দ্র রায়, সহকারী শিক্ষক (গণিত) বলেন, শিক্ষার্থীদের মানসিক চিন্তার বিকাশ এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই  আমাদের মুল লক্ষ্য।
মো. সোলাইমান রহমান, সহকারী শিক্ষক (ইংরেজি) বলেন, সকল শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং অধ্যক্ষ স্যারের সার্বিক সহযোগিতার কারণেই আজকের এই শতভাগ পাস।
সেলফওয়ে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক এবং অধ্যক্ষ মো. আনিসুর রহমান বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত পরিশ্রমের কোন বিকল্প নেই।
দিনাজপুর জেলার পাশের হার ৯৫ দশমিক ৩৭ শতাংশ। ৩৪ হাজার ৫৩৪ জন উত্তীর্ণ হয়েছেন। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী। ২৭৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিত ছিল ২ হাজার ৮১১ জন শিক্ষার্থী এবং বহিস্কৃত হয়েছে ৪ শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com