বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ৪.০১ পিএম
  • ৮৫৪ বার পড়া হয়েছে

চাপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।

বুধবার রাতে কয়েকজন বাংলাদেশী রাখাল ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন নামের দুই যুবক মারা যান। গুলিতে আহত হন সাকির ও দেলবর নামের আরো দুই যুবক। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে বলেন, বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। নিহতের পরিবারের সাথে কথা বললে তারা পুলিশকে জানায়- নিহত ঐ দুই যুবক সীমান্ত এলাকায় যাওয়ার পর আর ফিরে আসেনি। কি কাজে তারা সেখানে গিয়েছিল সেটা পরিবারের কেউ বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে ভারতীয় গরু আনতে তারা সীমান্তে গিয়েছিল।

এদিকে, ২০১৯ সালের জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদে একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেছিলেন, গত একদশকে সীমান্তে ২৯৪ বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com