সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নতুন শিক্ষাক্রমে থাকছে না প্রাথমিক সমাপনী-পিইসি পরীক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৬.৫১ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

নতুন শিক্ষাক্রমে থাকছে না প্রাথমিক সমাপনী-পিইসি পরীক্ষা। অথচ প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা গবেষকরা বলছেন, পিইসি পরীক্ষা কোনোভাবেই রাখা যাবে না।

২০১০ সাল থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়া হয়। এই পরীক্ষা চালুর পর থেকেই এর বিপক্ষে অবস্থান নেন শিক্ষা গবেষকরা।

শিক্ষার্থীদের পড়ার চাপ কমাতে নতুন শিক্ষাক্রমে পিইসি পরীক্ষা রাখা হচ্ছে না। অথচ প্রাথমিক শিক্ষাবোর্ড তৈরির কাজ করছে মন্ত্রণালয়। এ সংক্রান্ত আইনের খসড়াও করা হয়েছে। খসড়ায় বোর্ডের মূল কার্যপরিধিতে পরীক্ষা সংক্রান্ত বিষয়ের কথাই বলা হয়েছে।

এছাড়া প্রাথমিক শিক্ষায় সুষ্ঠু মূল্যায়ন ব্যবস্থাপনা গড়ে তুলতে নীতি, পরিকল্পনা ও গাইডলাইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে বোর্ড।

যদিও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, এ বিষয়ে মতামত নেয়া হচ্ছে। সবকিছু বিবেচনা করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষা গবেষকরা বলছেন, কোনোভাবেই পিইসি পরীক্ষা রাখা যাবে না। এই পরীক্ষা শিক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করে। এছাড়াও এই পরীক্ষা কোচিং বাণিজ্যের সুযোগ করে দেয়। পড়াশোনার আনন্দদায়ক পরিবেশ তৈরির পথেও এই পরীক্ষা বড় বাঁধা।

পিইসি পরীক্ষা জাতীয় শিক্ষানীতির মূল ধারণার সাথেও সাংঘর্ষিক বলছেন গবেষকরা। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকেও এই পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com