রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ময়মনসিংহের তারাকান্দা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী র চাপে নৌকা কোন ঠাসা

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১.১০ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মহড়া, মোটরসাইকেল শো-ডাউন ও নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম পুরো উপজেলা। হোটেল চায়ের দোকান ও বাজারের ছোট-ছোট মোড়ে চলছে নির্বাচনী আলোচনা। উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কোনঠাসা হয়ে পড়েছে নৌকার প্রার্থীরা। তবে ভোটের দিন যতই এগিয়ে আসছে, জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে।
বিএনপি-জামায়াত নির্বাচনে প্রার্থী না দিলেও সুবিধাজনক স্থানে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা এমনটি বলা যাচ্ছে না। এর কারণ, বেশির ভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই নেতাকর্মীরাই। এই বিদ্রোহী প্রার্থীরা নৌকার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে বেশ কয়েকটি ইউনিয়নে নৌকার প্রার্থীরাই কোণঠাসা হয়ে পড়েছেন। ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এর আগে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা সরে না দাঁড়ালে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত. নেওয়া কথা ভাবছেন উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তারাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬২৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন। নৌকা প্রতীকের বাহিরে রয়েছে ১০টি ইউনিয়নে একাদিক বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম সাইদুজ্জামান জানান, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ৩-৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক দেয়া হবে ৭ ডিসেম্বর। ভোট গ্রহন হবে ২৬ ডিসেম্বর।

এ ব্যপারে আ.লীগের একাদিক নেতা কর্মীরা জনান, নৌকার মনোনয়ন তাদের পছন্দের প্রার্থী ত্যাগী ও জনপ্রিয়দের না দেওয়ার কারণে দলে বিভাজন সৃষ্টি হয়েছে এমনটাই অভিযোগ রয়েছে। এ বিষয় নিয়ে তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (নয়ন) জানান, নৌকার বিদ্রোহী প্রার্থীদের বিরোধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তারাকান্দা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার দেশের বাইরে থাকার কারণে সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্ত্তী রনু ঠাকুর জানান, প্রার্থী প্রত্যাহের শেষ তারিখ ৬ ডিসেম্বর, যদি কেউ দলের কথা চিন্তা না করে প্রার্থীতা প্রত্যাহার না করে, তাদের বিরুদ্ধে ৮ তারিখ এর পরে দলের গঠনতন্ত্র অনুয়ায়ী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com