রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৭.১৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ২৬১ জন।
গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৮৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।
এদিকে, আজ ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬১ জন। গতকাল ১৬ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮২ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৫ জন। শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ। গতকাল ১ দশমিক ৬৫ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছেন। গতকাল কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩১৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com