সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জে সদরে উপজেলার নরসুন্দা কিন্ডারগার্টেন এর কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও সমাপনী সনদপএ বিতরন

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ২.১১ পিএম
  • ৯৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর এলাকায় প্রতিষ্ঠিত জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন এর প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পঞ্চমম শ্রেণির সমাপনী সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল জব্বার।

জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনের পরিচালক আনোয়ার হোসেন মেননের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সরকারি প্রাথমিকের অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা ও আয়কর আইনজীবী মাজহার মান্না, ব্যবসায়ী-সমাজসেবক আব্দুল্লাহ আল হারুন মাছুম, আব্দুল রাশিদ, শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে প্রাক্তন কৃতী শিক্ষার্থী মিথিলা, সানজিদা, মিজান হাসান, কনকসহ অন্যরা জিপিএ-৫ পাওয়ার পেছনে লেখাপড়াকালীন স্কুলের পাঠদানসহ সার্বিক বিষয় তুলে ধরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তৃতায় শিশু শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়াসহ প্রত্যেককে তাদের শিশুসন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

এর আগে অতিথিবৃন্দ ক্লাস পার্টিতে অংশ নেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com