মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সারাদেশে ৩১ লাখ ৯০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০, ৪.৫৪ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বর্তমানে দেশে চলমান শীতে দেশের একজন মানুষও যাতে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ৩১ লাখ ৯০ হাজার কম্বল এবং নগদ ১ কোটি ৬৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে ঠাকুরগাঁও জেলায় এরইমধ্যে ৪০ হাজার কম্বল, নগদ ১০ লাখ টাকা ও শিশুবস্ত্র কেনার জন্য তিন লাখ টাকা এবং শিশুদের খাবার কেনার জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে তিনি অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ৫০০ কম্বল, শিশুদের জন্য ৪০০ সোয়েটার ও শুকনা খাবার বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার জন্য আগেই ৩৯ লাখ কম্বল দেয়া হয়েছে। এছাড়া খাদ্য সামগ্রী ও শিশুদের গরম কাপড়ের জন্য ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। আজ আরো নতুন করে ১ হাজার বান্ডিল টিন ও ৩০ লাখ টাকা প্রদানের ঘোষণার পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে ১শ’ টি দুর্যোগ সহনীয় ঘর প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামালসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com