মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে ঢাকাবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে:ফজলে নূর তাপস

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৫.৪৪ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে ঢাকাবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
ঢাকাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন,  আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা আমরা করতে পারব। দীর্ঘদিন ঢাকাবাসী তাদের নাগরিক সেবা থেকে অবহেলিত-বঞ্চিত। আসন্ন নির্বাচনে ঢাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেয়, তাহলে নাগরিক মৌলিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ। সকলকে সাথে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।
তিনি আজ রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচিত হলে জনগণকে দেয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হবো।

ঢাকার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করেন, চিন্তা করেন এমন অনেক বিজ্ঞজন রয়েছেন, নির্বাচিত হলে সকলের মতামত নিয়ে একটি সুন্দর নগরী উপহার দেয়ার চেষ্টা করবো।
তাপস বলেন, “আপনারা আমাকে পরীক্ষা করে দেখবেন। আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রতিটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ দ্রুত বাস্তবায়ন করব। আমি আশা করব ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। ঢাকাবাসীকে আরও বেশি সেবা দেয়ার ইচ্ছা থেকেই আমি মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছি।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com