সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

নওগাঁয় হয়ে গেল ঐতিহ্যবাহি তালপিঠা উৎসব

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.১১ পিএম
  • ৪৬৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা তালতলী সড়কে সারি সারি তালগাছের মনোরম সৌন্দর্যের সড়কটিতে হয়ে গেল প্রথম বারের মত ঐতিহ্যবাহি তাল পিঠা উৎসব। গত শুক্রবার বিকেলে এই তাল পিঠা উৎসবের আয়োজন করেন হাজিনগর ইউনিয়ন পরিষদ।

এসময় গানের সুরে সুরে নানা রকমের পিঠার স্বাদ নিতে মেতে উঠেছিলেন হাজারো মানুষ। বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সংঠন ও প্রতিষ্ঠান পিঠা উৎসবে অংশ নিয়েছিলেন।

প্রায় ৩০ ধরণের তাল পিঠা ছাড়াও বিভিন্ন উপককরণ দিয়ে বানানো অর্ধশতাধিক রকমের পিঠা এসেছে উৎসবে। পাকান, পুলি, হৃদয়হরণ, ঝিনুক পিঠা, তালের কেক, তালের ফুলঝড়ি, পাখির বাসা, তালের মাংস সিংড়াসহ বিচিত্র সব পিঠা উঠেছে।

পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় খাদ্যমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলি। গ্রামীণ সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রধান জায়গা।

সেই গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তাল পিঠা। ঘুঘুডাঙ্গার দৃষ্টিনন্দন তাল গাছের নিচে তাল পিঠা উৎসব আমাদেরকে সেই সংস্কৃতির শেকড়ের কথা মনে করিয়ে দেয়। হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুন- অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com