রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন ২৬ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৬ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যক ২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ মে ২২ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ১৭ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৪৩ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ যা আজ সামান্য বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৭ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। গতকাল ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। দেশে এ পর্যন্ত ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৬৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯৫২ জন। শনাক্তের হার ৬ দশমিক ০৮ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৫ দশমিক ৯৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। গতকাল ১০ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৩৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com