মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকারের দাফন সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২.০৬ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকারের দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার বাদ আসর তার জম্মভুমি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাদুল্লাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নবী নেওয়াজ, জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন। তার জানাজায় ইমামতি করেন স্থানীয় পাকুরিয়া ঈদগাঁ মাঠের খতিব মাওঃ. নুরুল আলম কাসেমী।
এর আগে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম ইউনুস আলীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আকাশ পথে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ সড়ক পথে সাদুল্লাপুরে নিয়ে আসা হয়।
সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, পারিবারিক সিন্ধান্তের কারণে দাফনের পূর্ব নির্ধারিত সময় সুচি পরিবর্তন করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার ২৭ ডিসেম্বর সকাল ৯ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। চিকিৎসক পেশা থেকে রাজনীতিতে আসা ডাঃ ইউনুস আলী সরকার বিগত ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার ভোটাররা তাকে আবারও নির্বাচিত করে সংসদে পাঠায়। তিনি দশম এবং একাদশ সংসদে ধারাবাহিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
ডাঃ ইউনুস আলী রংপুর মেডিকেল কলেজে অধ্যায়নকালে ছাত্রলীগের নাজনীতিতে জড়িয়ে পরেন। পরে কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এছাড়া ডাক্তারদের পেশাজীবি সংগঠন ‘বিএমএ’ এর বিভিন্ন পদে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। তিনি বিগত ১৬বছর থেকে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সাদল্লাপুর পলাশবাড়ীর জনগণ মহান এক নেতাই নয় একজন মহান ব্যাক্তি ও চিকিৎসক কে হারালেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com