বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯

নিউজপোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি হবে : প্রেস ইউনিটি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৫ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
যেই ‘ডিজিটাল বাংলাদেশ’ কথা বলে বর্তমান সরকার পরপর ৩ বার ক্ষমতায় এসেছে এবং আছে, সেই ‘ডিজিটাল বাংলাদেশ’-এর অন্যতম মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।
১৫ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। এতে কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক লিটন গাজী, হাবিবুর রহমান চৌধুরী, সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন অনলাইন প্রেস ইউনিটির ৪ দফা বাস্তবায়নে সংবাদযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। আর সেই ৪ দফা হলো- ১. ১০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা-স্বাধীনতার স্বপক্ষের প্রমাণিত সংবাদযোদ্ধাদের দক্ষতার আলোকে সহজ শর্তে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রদান এবং অনলাইন-প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদযোদ্ধাদের মধ্যে দেশবিরোধী-দুর্নীতিবাজ ও ভূঁইফোরদেরকে প্রতিহত করার লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে থানা-জেলা ও বিভাগীয় পর্যায়ে তালিকা প্রণয়ন করতে হবে।

২. ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের মাধ্যমে সংবাদপত্র ও সংবাদকর্মী বান্ধব আইনী প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।
৩. থানা ও জেলা পর্যায়ের সংবাদযোদ্ধাদেরকে কমপক্ষে ৫ হাজার টাকা মাসে সরকারীভাবে দেয়ার ব্যবস্থা করতে হবে।
৪. সাগর-রুণী ও মুজাক্কির সহ সকল সংবাদকর্মী হত্যার বিচার বাস্তবায়নের পাশাপাশি সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সময় করা রাজনীতিকদের মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে।
এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা সংবাদযোদ্ধাবান্ধব বাংলাদেশ দেখতে চায়। আর তাই সংবাদযোদ্ধাদেরকে নিয়ে আওয়ামী লীগ-বিএনপির ভাগাভাগি বন্ধ করে সাংবাদিক ইউনিয়নকে একটি ব্যানারে রাখতে হবে।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com