মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বেতন কমা‌নোর সার্কুলার বা‌তিলের দা‌বি‌তে বিক্ষোভ করেন বেসিক ব্যাংকের কর্মীরা

  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২.৪৪ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

বেতন কমা‌নোর সার্কুলার বা‌তিলের দা‌বি‌তে চেয়ারম্যা‌নের কার্যাল‌য়ের বা‌ইরে বিক্ষোভ করেন বেসিক ব্যাংকের কর্মীরা। তারা সভা কক্ষের বাইরে অবস্থান নেন বিকেল থেকে । এ সময় বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলমসহ পর্ষদের আ‌রও ৬ পরিচালককে অবরুদ্ধ ক‌রে রা‌খেন তারা। বেতন কমা‌নোর সার্কুলার বা‌তিল না কর‌লে তা‌দের বের হ‌তে দেয়া হ‌বে না ব‌লে জানান ব্যাং‌কটির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, ‌‌ব্যাংকের সার্কুলার অনুযায়ী বেতন কাঠামো দেখে আমরা নিজ যোগ্যতায় চাকরি নিয়েছি। এখন বেতন কমানো অযৌক্তিক। বোর্ডের অদক্ষতা, অযোগ্যতা, অনিয়ম এবং দুর্নীতির কারণে ব্যাংক লোকসানে পড়েছে। তাই অন‌তি‌বিল‌ম্বে বেতন কমা‌নোর সার্কুলার বা‌তি‌লের দা‌বি জানান কর্মীরা।দশটার দিকে সেনা কল্যাণ ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। বৈঠ‌কে আন্দোলনকারী প্রতিনিধিদল‌কে আশ্বাস দেন, আগামী বোর্ড মি‌টি‌ংয়ে তা‌দের দা‌বি বি‌বেচনা করা হ‌বে। পর্ষদের এই আশ্বাস বাইরে অবস্থানরত আন্দোলনকারী কর্মীরা না মেনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে রাত পৌ‌নে ১১টার সময় পু‌লি‌শি পাহারায় বেরিয়ে যান পর্ষদ সদস্যরা।

এর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে বেতন কাঠামো নির্ধারণের নির্দেশনা জারি করেছিল বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। এর ফলে কমে যা‌বে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এরপর থেকেই নিয়মিত বিক্ষোভ করছে বেসিক ব্যাংকের কর্মীরা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com