সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

জাবি ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৮.১৩ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
ডেপুটি রেজিস্ট্রার  আবু হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম কমিটির সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ভর্তি পরীক্ষার তারিখ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় আলোচনা হয়ছে কি না এমন প্রশ্নের জবাবে আবু হাসান বলেন, ‘উপাচার্যদের সভায় আলোচনার পর এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সব নিয়ম গত বছরের মতোই রয়েছে।

এ বছর এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট নয়টি ইউনিটের জন্য আলাদাভাবে ফরম পূরণ করতে হয়েছে।

এর মধ্যে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ) ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত¡ এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ২৬৮ জন, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) আট হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ছয় হাজার ৭১০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com