মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মিয়ানমারের বিরুদ্ধে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জাতিসংঘে প্রস্তাব পাস

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৮.৪১ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

জাতিসংঘ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির ওপর একটি প্রস্তাব গ্রহণ করেছে।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ৫২তম মুলতবি সভায় এ প্রস্তাব পাস হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, প্রস্তাবের পক্ষে ১৩৪ দেশ, বিপক্ষে ৯ এবং ভোটদানে বিরত ছিল ২৮ দেশ।
ওআইসি ও ইইউ যৌথভাবে এই প্রস্তাব পেশ করে। এর আগে ১৪ নভেম্বর থার্ড কমিটিতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়।
২৯১৭ সাল থেকে এ নিয়ে সাধারণ পরিষদে ৩ বার প্রস্তাব গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী বছরগুলোর মতো বাংলাদেশের স্থায়ী মিশন খসড়া প্রস্তাব, পারস্পরিক সমঝোতা ও চূড়ান্ত প্রস্তাব গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিল।
একই অধিবেশনে গত বছর হিউম্যান রাইটস কাউন্সিলের মিয়ানমারের ব্যাপারে গঠিত স্বাধীন তদন্ত প্রক্রিয়ার (আইআইএমএম) জন্য নিয়মিত বাজেট বরাদ্দ বিষয় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
আইআইএমএম হচ্ছে মিয়ানমার সম্পর্কিত ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের উত্তরসূরী।
স্থায়ী মিশনের মতে সাধারণ পরিষদের এই প্রস্তাব আইসিজে ও আইসিসি-সহ চলমান বিচার ও জবাবদিহিতার উদ্যোগকে আরো জোরদার করবে।
বাংলাদেশ ১১ লাখ বাস্তুচ্যূত রোহিঙ্গাকে কক্সবাজারে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় দিয়েছে। তাদের অধিকাংশ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর বাংলাদেশে এসেছে।
স্বদেশে আস্থা ও নিরাপত্তার অভাবে গত ২ বছরে কোন রোহিঙ্গা নিজ বাসভূমে ফিরে যায়নি।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com