সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দেবীদ্বারে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ৭.৫৮ পিএম
  • ৭০২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বারে কেক কাটা, মিষ্টি বিতরণ এর মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার’র কনফারেন্স রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দেবীদ্বার উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিনের দেবীদ্বার ও বুড়িচং প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.গোলাম মাওলা, উপজেলা সমাজে সেবা কর্মকর্তা মো. আবু তাহের, পৌরসভার সচিব মো. ফখরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ আহবায়ক ও দেবীদ্বার প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল।

এসময় উপস্থিত ছিলেন জয়যাত্রা টিভি’র দেবীদ্বার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, দৈনিক আমাদের সময় দেবীদ্বার প্রতিনিধি মো.শাহিন আলম, দৈনিক আজকালের খবর দেবীদ্বার প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন,দৈনিক ভোরের পাতা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মো. মেহেদি হাসান রিয়াদ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ ফোরামের সদস্য মেহেদি হাসান, পারভেজ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com