শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কানাডা তীব্র তাপদাহে গত ৫ দিনে মারা গেছেন ৫০০ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ১.৫৭ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

কানাডায় তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ৩ দিন আগেই। ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই সেই তাপ অব্যাহত আছে। কর্তৃপক্ষ বলছে, কানাডার ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া ৪৫ ডিগ্রির ওপর তাপ বইছে গত ১ সপ্তাহ ধরে। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। এসির নিচে অফিস-আদালত চললেও বাইরে বেরুনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা। গত ৫ দিনে মারা গেছেন প্রায় ৫০০ জন। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের গভর্নর লিসা লাপয়েন্তে জানিয়েছেন, সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে সবকিছু। শুক্রবার থেকে গতকাল (৩০ জুন) বুধবার পর্যন্ত ৪৮৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তপ্ত কানাডার মধ্যে এই প্রদেশটি অধিকতর উত্তপ্ত।

লিসা লাপয়েন্তে আরও বলেন, কানাডার নাগরিকদের এমন মৃত্যুর কারণ হিট ডোম (উষ্ণ বাতাসে আবদ্ধ আবহাওয়া)। অতিরিক্ত তাপের সঙ্গে এই গরম বাতাস যোগ হয়ে পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে বলে আমরা মনে করি।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানকার দোকানে বহনযোগ্য এয়ার কন্ডিশনার (এসি) ও ফ্যান মিলছে না। খোলা জায়গায় করোনার টিকাদান কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাসপাতালগুলো। খোলা আকাশের নিচে তো বটেই, ঘরের বাইরের সকল কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে জরুরি অবস্থা ঘোষণার কথা ভাবছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com