শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অতলান্তিক মহাসাগরে ইরানের দুটি জাহাজের প্রবেশে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১, ১২.১৮ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

শীর্ষস্থানীয় একজন অ্যাডমিরাল নিশ্চিত করেছেন যে এই মাসের শুরুতে ইরানের যে দুটি জাহাজ অতলান্তিক মহাসাগরে প্রবেশ করেছিল, তারা এখন আফ্রিকার পশ্চিম উপকূলে উত্তর দিকে যাত্রা করছে। যুক্তরাষ্ট্র ঐ জাহাজ দুটির বর্তমান অবস্থান সেনেগাল থেকে তাদের চলাচল পর্যবেক্ষণ করছে। তাদের উদ্বেগ যে ইরান পশ্চিমা গোলার্ধে অস্ত্র স্থানান্তরের প্রস্তুতি নিতে পারে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড প্রধান ক্রেইগ ফলার পানামায় ২০২১ সালের কেন্দ্রীয় আমেরিকান নিরাপত্তা সম্মেলনের শেষে বৃহস্পতিবার গভীর রাতে এক বিশেষ সাক্ষাৎকারে  জানান “আমরা জানি যে অতলান্তিক মহাসাগরের উত্তরে দুটি ইরানি নৌযান চলাচল করছে”। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ১০ই জুন জানিয়েছিল যে ইরানি যুদ্ধজাহাজ সাহান্দ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহকারী জাহাজ মাকরান দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে অতলান্তিক মহাসাগরে প্রবেশ করে।তবে প্রতিবেদনটিতে জাহাজ গুলির চূড়ান্ত গন্তব্য সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রথমে ধারণা করেছিলেন যে জাহাজ  গুলি ভেনিজুয়েলার দিকে যেতে পারে, যারা ইরান থেকে এক বছর আগে অস্ত্র কিনেছিল। অন্যান্য প্রতিবেদনে বলা হয় জাহাজ গুলি ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে মিত্র সিরিয়া বা রাশিয়ার সাথে সাক্ষাত করার জন্য তবে যুক্তরাষ্টের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার ভিওএকে বলেছেন যে “এই মুহূর্তে” সবকিছু ধারণা করা হচ্ছে।

জাহাজ গুলি বর্তমানে “সেনেগালের বাইরে” রয়েছে, এবং স্পষ্ট করে বোঝা যাচ্ছেনা যে জাহাজ গুলি পশ্চিমে ভেনেজুয়েলার দিকে যাবে নাকি আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হবে।ফলার, যিনি লাতিন আমেরিকা জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তদারকি করেন, বলেন তারা নজর রাখছেন। লাতিন আমেরিকাকে অস্ত্র সরবরাহের সম্ভাবনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের উদ্বেগের কথা উল্লেখ করে ফলার বলেন বিশ্বজুড়ে ইরানের “সন্দেহযুক্ত” চলাফেরা পর্যবেক্ষণ দেখার জন্য গোয়েন্দা সম্পদ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com