শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মুম্বই আন্ধেরিতে ওষুধ দিয়ে নাবালিকাকে ধর্ষণ

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ৪.২৭ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

মুম্বই আন্ধেরির বাণিজ্য নগরীতে বিভীষিকা জাগিয়ে তুলল ঘটনাটি । ১৬ বছরের একটি মেয়েকে কিডন্যাপ করে তাঁকে যৌন উত্তেজনা বর্ধক ওষুধ ইঞ্জেকশন দিয়ে টানা আটবছর ধরে ধর্ষণ করার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিস।

আন্ধেরির এক ব্যবসায়ী কন্যা ও কলেজ পড়ুয়া কিশোরী পুলিসের কাছে অভিযোগে জানায় যে তার এক প্রতিবেশি তাঁর সঙ্গে এই কাজ করেছে। জোর করিয়ে তাঁর শরীরে অ্যাফ্রোডিসিয়াক ইঞ্জেকশন দেওয়া হত। অনেক সময় তা ট্যাবলেট হিসেবেও খাওয়ানো হত৷ কিশোরী জানায় যে অভিযুক্তের স্ত্রীও এই গোটা বিষয়টি জানত।

নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে গ্রেফতার করা হয়৷ যদিও তারা অভিযোগ অস্বীকার করেছে। এমনকী তদন্ত করতে নেমে এই ঘটনায় ওই কিশোরীর কাকা ও তার ছেলেকেও আটক করেছে পুলিশ।

স্থানীয় আম্বোলি থানায় একটি ২৭ পৃষ্ঠার অভিযোগ জমা করেন ওই কিশোরী। সেখানে লেখা ছিল যে ওই ইঞ্জেকশন দিয়ে প্রথমে তাঁর উপর যৌনাচার চলে। যা ভিডিও করে রাখা হয়েছিল। পরবর্তী বছরগুলিতে ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলিং করে ধর্ষণ করা হত তাকে।

জানা গিয়েছে এর আগে মেয়ের নামে পুলিসের কাছে কিডন্যাপ কেসও দায়ের করেছিলেন কিশোরীর বাবা। দিল্লি ও উত্তরপ্রদেশে তল্লাশি চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com