সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৬.১৫ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আকাইচ্ছার বাপের বাড়ীর ( বেড়ির উপর করইতলা বাজারের একটু উত্তর পাশে) ভোলার ছেলে ডাব ব্যবসায়ী টিপুর বিরুদ্ধে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে একই এলাকার মনতাগো বাড়ীর দিনমজুর নুর ইসলামের ৭ বছর বয়সি কন্যা শিশুকে ২০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় এক সুপারি বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে ইসমাইল পাটোয়ারীর ছেলে রিপনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে নরপিশাচ টিপু অর্ধউলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধাওয়া করেও ধরতে পারেনি বলে জানায় স্থানীয়রা।
এ নিয়ে মঙ্গলবার গোপনে আপস-মীমাংসা করার চেষ্টা করে স্থানীয়রা। এতে ৪০ হাজার টাকা দিতে রাজি হয় টিপু। তবে শিশুটির মা আয়েশা বেগম তাতে অস্বীকৃতি জানায়।দ্বিতীয় দফা গতকাল বৈঠকে টিপুর শালিশদারগন ৭০ হাজার টাকা দিতে চায় শিশুটির পরিবারকে।এতেও শিশুর মা ও বাবা নুর ইসলাম অস্বীকৃতি জানায়। তারা কুলাঙ্গার টিপুর দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
টাকা নিতে না চাওয়ায় টিপুর শ্বশুর আলতাফ শিশুটির পরিবারকে এলাকা ছাড়া করার হুমকিসহ প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে আয়েশা বেগম জানিয়েছেন।
স্থানীয় শালিশদার মন্টু ভূঁইয়া,কুলাঙ্গার টিপুর শ্বশুর আলতাফ, আলমগীর, ও ইউনিয়ন পরিষদ সদস্য গোফরানসহ দু’দফা বৈঠকে শিশুর পরিবারকে আইনগত ব্যবস্থা নিতে কাল ক্ষেপন করায় বলে আজ শিশুর মা আয়েশা বেগম ও পিতা নুর ইসলাম জানিয়েছেন।
দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়া ৭ বছর বয়সী শিশুটি ঘটনার সত্যতা স্বীকার করে ভিডিও বক্তব্য প্রদান করে। এ সময় শিশুটির বড় বোন ও তার মামিসহ বাড়ীর আরো অনেক মহিলা ঘটনা সম্পর্কে বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com