সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

২৩ মে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৭.১৯ পিএম
  • ৯২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমিতি (এইউবি) জানিয়েছে, আগামী ১৭ মে (সোমবার) থেকে সকল বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং ২৩ মে (রোববার) থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে। এইউবি কর্তৃপক্ষ জানায়, সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে।

এইউবি সভাপতি এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের সভাপতিত্বে বুধবার (৫ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই সংগঠনের এক ভার্চুয়াল সভার পরই এই সিদ্ধান্ত জানানো হয়।

তিনি বলেন, সরকার যেহেতু পূর্ববর্তী সিদ্ধান্ত বদলায়নি, তাই আমরা যথাসময়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সকল প্রস্তুতি নিচ্ছি।

 

তবে এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার আগে অবশ্যই শিক্ষক/ শিক্ষার্থী এবং কর্মকর্তাদের টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে হবে।

সভায় সমন্বিত ভর্তির ব্যাপারেও আলোচনা হয়। এ ব্যাপারে চুয়েট উপাচার্য জানান, প্রশ্ন তৈরি এবং ছাপানোর জন্য সময় প্রয়োজন, যা শেষ হতে ১৯ জুন পর্যন্ত সময় লাগতে পারে। তাই ঈদের পর সকল সিদ্ধান্ত নেয়া হবে।

ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com