বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে হাসনাবাদে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ড নিহত -১

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ৫.৫৮ পিএম
  • ৪৬৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদ:  দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত -১।  অগ্নিকাণ্ডের ঘটনায় মহিউদ্দিন খান (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  হাসনাবাদ এলাকায় লেপ-তোশকের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা মহিউদ্দিনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে পরিবার নিয়ে থাকতেন তিনি। চার ছেলে ও এক মেয়ের জনক মহিউদ্দিন। ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com