সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ দেবেন তার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১১.৩৯ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি ২০২০ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ দেবেন তার খসড়া আজ মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এবিষয়ে ব্রিফ করেন।
বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এই ভাষণে সমাজ-রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক রাজনীতি ও কৌশল এবং উন্নয়ন দর্শন ও নির্দেশনা ইত্যাদি বিষয় স্থান পাবে।
সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং প্রতি বছর প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে হয়।
তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক ও সামষ্টিক-অর্থনৈতিক অবস্থা, আর্থ-সামাজিক উন্নয়নে গৃহিত পদক্ষেপের সাফল্য,ভিশন ২০২১ বাস্তবায়নে বিভিন্ন সেক্টরে গৃহিত কর্মপরিকল্পনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে গৃহিত বিভিন্ন কর্মসূচির বাস্তবানের বিষয় গুরুত্ব পাবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি,সামাজিক নিরাপত্তাবেষ্ঠনি কর্মসূচির সম্প্রসারণ, যুদ্ধাপরাধিদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বৈদেশিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সাফল্য ও প্রশাসনিক নীতি-কৌশল, উন্নয়ন দর্শন এবং দেশের উন্নয়নে দিকনির্দেশনাও গুরুত্ব পাবে।
মন্ত্রিসভাকে ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রন বোর্ডের সভাপতি এবং পশ্চিম বঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের আমন্ত্রণে গত ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ডে-নাইট টেষ্ট ম্যাচ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও অবহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com