সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রামে বিমানযাত্রীদের জন্য ওয়াটার বাস চালু

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৬.৪৫ পিএম
  • ৭৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিমানযাত্রীদের সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে কর্ণফুলী নদীতে গতকাল চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস। আজ সোমবার সকাল ৯টায় সদরঘাট টার্মিনাল থেকে একজন যাত্রী নিয়ে বিমানবন্দর যায় দ্রুতগতির আধুনিক এ নৌযানটি।
মূলত বিমানবন্দর সড়কে অসহনীয় যানজটের কথা বিবেচনায় নিয়ে এসএস ট্রেডিং নামে একটি বেসরকারি সংস্থা এ নৌ-সার্ভিস চালু করেছে।
এদিকে, গত কয়েকদিন ধরে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষামূলকভাবে এ সার্ভিস পরিদর্শন করেছেন। তাদের কেউ কেউ ওয়াটার বাসে ওয়ান-ওয়ে ভাড়া ৪০০ টাকা বেশি মন্তব্য করে এটিকে আরো কমিয়ে আনার প্রস্তাব করেছিলেন। এসএস ট্রেডিং-এর কর্ণধার সাব্বাব জানান, আমরা সামগ্রিকভাবে চিন্তা করে প্রথম দিনেই ভাড়া কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করেছি।
জানা গেছে, আজ সকাল ৮টায় ও সাড়ে বারোটায় দুই ট্রিপে ২ জন করে যাত্রী ছিলেন। তবে, সাড়ে চারটায় বিমানবন্দর থেকে ১২ জন যাত্রী সদরঘাট আসেন।
উল্লেখ্য, এ সার্ভিসের মাধ্যমে ২৩ মিনিটে পতেঙ্গা টার্মিনাল হয়ে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হচ্ছে। ২৫ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এ ওয়াটার বাসে রয়েছে লাগেজ রাখার ও ওয়াইফাই সুবিধা। পতেঙ্গা টার্মিনাল থেকে শাটল বাসে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেয়া হচ্ছে। কোনো বিমানযাত্রী সদরঘাট বা পতেঙ্গা টার্মিনালে এসে তাদের মালামাল এসএস ট্রেডিং স্টাফদের বুঝিয়ে দিলে তারা নিজ দায়িত্বে এসব গন্তব্যে পৌঁছে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com