শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৩.৩৬ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায়  সকাল ৮টার দিকে   সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজের বাসটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে এর সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারালে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে ১ জনের মৃত্যু হয় । অন্যরা সেখানে চিকিৎসাধীন।দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com